জবি ‘ডি’ ইউনিটের ফল কবে, জানালেন উপাচার্য

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, এই পরীক্ষার ফলাফল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যেখানে উপস্থিতির হার ৯০-৯৫ শতাংশের মধ্যে থাকতে পারে। মেধা তালিকা নির্ধারণে প্রতি শিফটের উপস্থিতির অনুপাতে প্রোপোরশনাল মেধাক্রম দেওয়া হবে। খাতা মূল্যায়ন সময়সাপেক্ষ হলেও দ্রুত ফলাফল দেওয়ার জন্য কাজ চলছে।  

এবারের ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনি অংশের নম্বর অনুসারে মোট আসনের দশ গুণ পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে। তবে এই সংখ্যা নির্দিষ্ট নয়, পরিস্থিতির ওপর নির্ভর করে হ্রাসবৃদ্ধি হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে নির্দিষ্ট পাশ নম্বর নেই, বরং আসনসংখ্যা অনুসারে একটি কাট-অফ স্কোর নির্ধারণ করা হবে।  

লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে নম্বর প্রদানের ক্ষেত্রে বৈষম্য না থাকে। একই ধরনের প্রশ্ন একই মানদণ্ডে যাচাই করবেন সংশ্লিষ্ট শিক্ষকরা, আর প্রতিটি প্রশ্নের মডেল উত্তরও নির্ধারিত রয়েছে।  

ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, ‘ডি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ২৪ হাজার ৯৫৬টি, যেখানে আসন সংখ্যা ৫৯০টি। বিকেল ৩:৩০ থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

উল্লেখ্য, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য ৭২ নম্বর (এর মধ্যে ৪৮ নম্বর বর্ণনামূলক), বহুনির্বাচনি পরীক্ষার জন্য ২৪ নম্বর, এসএসসি জিপিএর জন্য ১২ নম্বর এবং এইচএসসি জিপিএর জন্য ১৬ নম্বর বরাদ্দ রয়েছে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের জন্য পরবর্তীতে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।  

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬