কমিশনারসহ পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান

০৩ মার্চ ২০২৬, ০৩:০৩ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৩:১০ PM
দুদক চেয়ারম্যান ড. এমএ মোমেন

দুদক চেয়ারম্যান ড. এমএ মোমেন © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনসহ দুই কমিশনার পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগের গুঞ্জনের মধ্যেই সকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ করতে যান দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগের কথা জানান।

আরও পড়ুন: ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠানপ্রধান নয়, নির্দেশনা আসছে

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি। চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি। নতুন পর্ষদ গঠিত হবে, তাদের জন্য শুভ কামনা।’

ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় ২০২৪ সালের ১০ ডিসেম্বর। এর পাশাপাশি দুই কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬