চবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে আজ থেকে

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে। প্রতিটি ইউনিটের পরীক্ষার আগে পর্যন্ত ডাউনলোড করা যাবে। গত ২০ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি’র ৭ম সভার বিবিধ ১৪ নম্বর সিদ্ধান্তক্রমে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারি থেকে ‘এ’ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোড করা যাবে। আর সর্বশেষ ৮ মার্চ ‘ডি-১’ উপ-ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। প্রতিটি পরীক্ষার এক ঘণ্টা আগ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে ।

আরো পড়ুন: জাবির ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে ত্রুটি, ৮০টির জায়গায় প্রশ্ন ৭৮টি

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচদিন বাড়ানো হয়। আর আবেদন শুরু হয়েছিল গত ৩ জানুয়ারি। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, এবার কোটাধারীদের পাস নম্বর বাড়িয়ে ৪০ করা হয়েছে। গত বছর ছিল ৩৫। 

আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এ ছাড়া ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ডাচ্‌-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দেবে এসএসসি উত্তীর্ণদের, আব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, ব্যাখ্যা দিল পুলিশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ৫ কিলোমিটার ম্যারাথনের উদ্যোগ ছাত্রদলের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬