ঢাবির প্রযুক্তি ইউনিটের আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় ও পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশোধিত বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়িয়ে ৭ এপ্রিল করা হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১৭ মে করা হয়েছে। 

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি আবেদন ও সংশোধনের সময়সীমা: অনলাইনে আবেদন করার শেষ তারিখ: ৭ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৭ এপ্রিল, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি: ৮৫০ টাকা (অ্যাডমিশন ফি)। আবেদনের তথ্য/ছবি সংশোধনের শেষ তারিখ: ১৪ এপ্রিল পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ২১ এপ্রিল, বিকাল ৩:০০ টা থেকে পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত। ভর্তি পরীক্ষা: পরীক্ষার তারিখ: ১৭ মে সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার ফলাফল: যথাসময়ে (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে)।  

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) পাওয়া যাবে।

ট্যাগ: ঢাবি
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬