জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন সাড়ে ৪ লাখ ছুঁই ছুঁই

০৪ জুন ২০২২, ০৭:৩১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে তিনটি বিভাগ মিলে ১৪ দিনে মোট ৪ লাখ ৪১ হাজার ২০৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

শনিবার (৪ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ৪ লাখ ৪১ হাজার ২০৪ আবেদন পড়েছে। এর মধ্যে, বিজ্ঞানে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে।

তিনি জানান, বিজ্ঞানে ১ লাখ ২১ হাজার ৪৫৮টি, ব্যবসায় শিক্ষা শাখায় ৯২ হাজার ১৭৪ টি ও মানবিকে ২ লাখ ২৭ হাজার ৫৭৪টি আবেদন পড়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ আবেদন পড়েছে।
 
এদিকে এই বছর শিক্ষার্থী ভর্তিতে জিপিএ’র শর্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার জিপিএ পরিবর্তন ভর্তি আবেদনে কোনো প্রভাব ফেলেনি।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ভর্তি আবেদন গত ২২ মে বিকাল ৪টা থেকে শুরু হয়েছে। আগামী ৯ জুন রাত ১২.০০ টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে  বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা আলাদাভাবে জিপিএ ৩.৫০ পয়েন্ট করে থাকতে হবে। এছাড়া মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা জিপিএ ৩.৫০ পয়েন্ট ও এইচএসসি পরীক্ষা জিপিএ ৩.০০ পয়েন্ট থাকতে হবে। এদিকে যে সকল শিক্ষার্থীরা ২০১৮/২০১৯ সালে এসএসসি ও ২০২০/২০২১ সালে এইচএসসি পাস করেছেন তারা ভর্তি আবেদন করতে পারবেন।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬