বিইউপি ভর্তি পরীক্ষা

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ, প্রবেশপত্র ডাউনলোড শুরু কাল

০৬ মার্চ ২০২২, ০৪:২৪ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এদিকে, আজ রবিবার ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় ভর্তির এই (https://admission.bup.edu.bd/) ওয়েবসাইটে পাওয়া যাবে।  

তাছাড়া, আগামীকাল সোমবার থেকে এই তালিকায় থাকা ভর্তি–ইচ্ছুকদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। প্রবেশপত্র ডাউনলোডও বিশ্ববিদ্যালয় ভর্তির (https://admission.bup.edu.bd/) ওয়েবসাইট থেকে করা যাবে।

আরও পড়ুন: বাংলাদেশের জার্সি ডিজাইন করলেন বিইউপি’র তিন শিক্ষার্থী

বিইউপি সূত্রে জানা গেছে, আগামী ১১ মার্চ বিজনেস স্টাডিজ অনুষদ এবং আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ১২ মার্চ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ এবং  সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং খুলনার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা হবে ঢাকায় বিইউপির ক্যাম্পাসেঅনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ১৩ বছরে পা দিল বিইউপি

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। ২০২০ ও ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১১ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১২ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে।

একুশ শতকের প্রথম চন্দ্রাভিযান
  • ০২ এপ্রিল ২০২৬
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬