বিশ্বকাপে ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন মেসি

২২ জুন ২০২৬, ১১:৫২ PM
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আরেকটি ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে নিজের ক্যারিয়ারে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর মাধ্যমে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা।

সোমবার (২২ জুন) বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৭-তে পৌঁছান মেসি। এর আগে বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসের রেকর্ডের সমান তালে তার গোলসংখ্যা ছিল ১৬। অস্ট্রিয়ার বিপক্ষে গোলের মধ্য দিয়ে তিনি এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান।

চলতি সপ্তাহেই ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসি ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার আগে পাঁচটি বিশ্বকাপ আসরে মোট ১৩টি গোল করেছিলেন। চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে তিনি ক্লোসের ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে নতুন রেকর্ড গড়েন।

মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। ওই আসরে সার্বিয়া ও মন্টিনেগ্রোর বিপক্ষে ম্যাচে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন তিনি। সেটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তার দ্বিতীয় আন্তর্জাতিক গোল এবং প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে করা গোল।

২০১০ বিশ্বকাপে কোনো গোল করতে না পারলেও ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মেসি। সে আসরে তিনি চারটি গোল করেন এবং দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০১৮ বিশ্বকাপে তার গোলসংখ্যা ছিল একটি। তবে ২০২২ কাতার বিশ্বকাপে ছিল মেসির অন্যতম সেরা অধ্যায়। বিশ্বকাপজয়ী অভিযানে তিনি সাতটি গোল করেন। ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও দুইবার জালের দেখা পান এবং আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ে নেতৃত্ব দেন।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেকটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে তিনি ফুটবল ইতিহাসে সর্বাধিক আটবার ব্যালন ডি’অর জয়ের রেকর্ড গড়েছেন। এছাড়া এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৯১ গোল করার রেকর্ডও তার দখলে। এটি তিনি ২০১২ সালে গড়েছিলেন।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ৬৭২ গোল করার রেকর্ডও মেসির। পাশাপাশি লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ৪৭৪ গোলের মালিকও মেসি।

এদিকে চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে মেসি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার বিরল কীর্তিও গড়েন। পরে এই কীর্তিতে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও নাম লেখান।

জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলুপ্ত ও উপনির্বাচনের দাবিতে ৩ …
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950