লজ্জার রেকর্ড গড়লেন মেসি

২২ জুন ২০২৬, ১১:৫২ PM , আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:১০ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে বিশ্বকাপের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করলেন মেসি!

এর আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডে ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। দুজনই দুটি করে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন। তবে অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি পেনাল্টি নষ্ট করায় এবার এককভাবে এই রেকর্ডের মালিক হলেন মেসি।

বিশ্বকাপে মেসির প্রথম পেনাল্টি মিস আসে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে। এরপর ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষেও স্পটকিক থেকে ব্যর্থ হন তিনি। দুটি ক্ষেত্রেই প্রতিপক্ষ গোলরক্ষক তার শট রুখে দেন।

আর এবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটে পাওয়া পেনাল্টি সরাসরি পোস্টের বাইরে মেরে বসেন মেসি। ফলে বিশ্বকাপ ইতিহাসে তিনটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে আবারও মন্ত্রিসভায় ড. মঈন খান
  • ২১ আগস্ট ২০২৬
পারিবারিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ পার্…
  • ২১ আগস্ট ২০২৬
প্রিন্স হ্যারির বিরুদ্ধে মামলায় জিতল ‘ডেইলি মেইল’, ৭ দিনের …
  • ২১ আগস্ট ২০২৬
১৪ ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরার টিকাদান শুরু শনিবার, পাবেন যারা
  • ২১ আগস্ট ২০২৬
শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২১ আগস্ট ২০২৬