ঢাবির প্রফেশনাল মাস্টার্সে ভর্তির সুযোগ, জিপিএ ২.৫ হলেই আবেদন

২২ জুন ২০২৬, ০৯:০০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহবান করা হয়েছে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৩ জুলাই।

কোর্সের মেয়াদ: ১ বছর ৬ মাস (৩টি সেমিস্টার)

আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের স্নাতক বা সমমানের (জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড) ডিগ্রিধারী হতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপি এর ক্ষেত্রে ২.৫–এর নিচে থাকতে পারবে না। ভর্তির ক্ষেত্রে ফ্রেশ গ্র্যাজুয়েট, সরকারি, আধা সরকারি, বেসরকারি, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গণমাধ্যম, দাতা সংস্থা, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: বেরোবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, হল প্রভোস্টের পদত্যাগ দাবি

ক্লাস সময়সূচি: প্রতি শনিবার 

আবেদন গ্রহণের স্থান ও তারিখ:
ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অফিস কক্ষ থেকে ২০০০ (দুই হাজার) টাকা ফি বাবদ প্রদান করে বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ থেকে আগামী ২৩/০৭/২০২৬ তারিখ পর্যন্ত সকল কর্ম দিবসে (শুক্রবার ব্যতীত) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যায়ের ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল পরীক্ষার পাসের সার্টিফিকেট, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

লিখিত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়:
২৪ জুলাই ২০২৬, শুক্রবার, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9