বেরোবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, হল প্রভোস্টের পদত্যাগ দাবি

২২ জুন ২০২৬, ০৭:৪৫ AM
হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে ছাত্রীদের মধ্যরাতে বিক্ষোভ

হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে ছাত্রীদের মধ্যরাতে বিক্ষোভ © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ ফেলানি হলের বিভিন্ন সমস্যা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন আবাসিক নারী শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন অভিযোগ তুলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। সোমবার (২২ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহীদ ফেলানি হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগের দাবি তুলে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, অধিকাংশ সময় বন্ধ থাকে হলের ডাইনিং। প্রভোস্টের জন্য কোয়ার্টার বরাদ্দ থাকলেও তিনি হলে অবস্থান করেন না এবং শিক্ষার্থীদের সমস্যার কথা শোনেন না। কোনো অভিযোগ নিয়ে তার কাছে গেলে তিনি গুরুত্ব দেন না বলেও দাবি করেন তারা।

তারা আরও অভিযোগ করেন, ডাইনিং বা মিল সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে গেলে প্রভোস্ট তাদের চিড়া-মুড়ি খেয়ে থাকতে বলেন। এছাড়া কোনো সমস্যা নিয়ে প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি অফিসে যোগাযোগ করতে বলেন। আবার অফিসে গেলে ডাইনিং কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ডাইনিংয়ে যোগাযোগ করলে সেখান থেকে আবার প্রভোস্টের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। এতে সমস্যার সমাধান না হয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন: ৩ বছরে অর্ধেকে নেমেছে বিদেশি শিক্ষার্থী, নতুন করে বিপদে ৩০০ ভারতীয় মেডিকেল ছাত্রী

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, প্রভোস্ট নিজের ইচ্ছামতো নোটিশ জারি করে দায়িত্ব শেষ করেন। হলের রিডিং রুমে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই। পাঁচতলা বিশিষ্ট একটি হলে রিডিং রুমে মাত্র তিনটি বেঞ্চ রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও পানির সেবায় কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করা হয় না বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, মেয়েদের হলে কিছু সমস্যা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল সেখানে সরেজমিন পরিদর্শন করা হবে। যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, হিটার ও ডাইনিং একসঙ্গে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। কারণ হিটার চালু থাকলে ডাইনিং কর্তৃপক্ষ মিল পরিচালনা করতে চায় না। বিষয়টি নিয়ে প্রশাসন সমাধানের চেষ্টা করছে।

প্রভোস্টের উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে ড. ফেরদৌস রহমান বলেন, ২৪ ঘণ্টা হলে অবস্থান করতে পারবেন এমন একজন প্রভোস্ট খোঁজা হচ্ছে। আশা করা যায়, খুব দ্রুতই এসব সমস্যার সমাধান হবে।

রিডিং রুমের সংকট প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল প্রকৌশলী দল নিয়ে হল পরিদর্শন করা হবে। পরিদর্শনের পর কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়াউর রহমা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মুজিবর রহমান
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9