মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

২৩ জুন ২০২৬, ১২:০০ AM
মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা © সংগৃহীত

প্রথমে পেনাল্টি মিস, তারপর একের পর এক সুযোগ হাতছাড়া। তবে শেষ পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করলেন লিওনেল মেসি। তার অসাধারণ এক গোলেই অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের চতুর্থ মিনিটেই ইতিহাস গড়ার সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু পেনাল্টি থেকে তার শট পোস্টের বাইরে চলে যায়। এরপরও কয়েকবার অস্ট্রিয়ার রক্ষণকে কাঁপিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক, কিন্তু গোলের দেখা মিলছিল না।

অবশেষে অপেক্ষার অবসান। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বক্সের ভেতরে ঢুকে দুর্দান্ত ফিনিশে জাল খুঁজে নেন মেসি। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের কোনো সুযোগই ছিল না।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে নিয়ে যান মেসি। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন আর্জেন্টাইন মহাতারকা।

গোলের পর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে অস্ট্রিয়াও আক্রমণে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। ফলে মেসির ঐতিহাসিক গোলই প্রথমার্ধে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬