অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড 

২৩ জুন ২০২৬, ১২:২৫ AM
ইমরান হোসেন রিফাত

ইমরান হোসেন রিফাত © সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির দায়ে ইমরান হোসেন রিফাত (১৯) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর পৌনে ২টার দিকে নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর উচ্চ বিদ্যালয়ে টিফিনের ছুটি চলছিল। এ সময় অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী তার কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুলের সামনে নুরুল হকের মুদির দোকানে যায়। দোকানে অবস্থানকালেই একই এলাকার বাসিন্দা ইমরান হোসেন রিফাত হঠাৎ করে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে এবং প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টা করে।

দিনের আলোতে সবার সামনে এমন ঘটনা ঘটতে দেখে স্থানীয় দোকানদার ও আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা অভিযুক্ত রিফাতকে হাতেনাতে আটক করেন। তবে স্থানীয়দের জেরার মুখে আটককৃত যুবক দাবি করেন, ওই স্কুলছাত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। স্থানীয়রা তার এই দাবি আমলে না নিয়ে তাকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া এবং তার সঙ্গীয় ফোর্স। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত রিফাতকে আটক করে এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে নিজেদের হেফাজতে নেয়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রকাশ্যে ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে অভিযুক্ত ইমরান হোসেন রিফাতকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দণ্ডপ্রাপ্ত রিফাতকে সাজা ঘোষণার পর পূর্বধলা থানায় পাঠানো হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্কুলের সামনে দিনের বেলায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে স্থানীয় অভিভাবক মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950