পরিবহন ধর্মঘটের মধ্যে সাত কলেজের ভর্তি পরীক্ষা আজ

০৫ নভেম্বর ২০২১, ০৮:১৮ AM
সাত কলেজের ভর্তি পরীক্ষা

সাত কলেজের ভর্তি পরীক্ষা © টিডিসি ফাইল ফটো

পরিবহণ ধর্মঘটের মধ্যেও আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে সাধারণ শিক্ষার্থীরা পড়েছে ভোগান্তিতে। দুরদূরন্ত থেকে আসা শিক্ষার্থীদের অন্য যানবহনের করে ঢুকছে রাজধানীতে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আই কে সেলিম উল্লাহ বলেন, সাত কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যথাসময়ে আমরা পরীক্ষা নিতে পারবো। পরীক্ষা স্থগিতের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এছাড়া স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকেও কোন ধরনের নির্দেশনা পাইনি।

এর আগে, সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বাণিজ্য’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০৫ নভেম্বর) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার (০৫ নভেম্বর) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর আগামীকাল শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনিট এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিয়ন্ত্রণহীন রিকশা-ইজিবাইক, জনদুর্ভোগে অতিষ্ঠ যশোরবাসী
  • ২৬ এপ্রিল ২০২৬
অ্যাকশনএইড বাংলাদেশে চাকরি, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ২৬ এপ্রিল ২০২৬
ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো অ্যালেনকে নিয়ে জানা যাচ্ছে …
  • ২৬ এপ্রিল ২০২৬
একদিনে ১৫ দপ্তরের চেয়ারম্যান-মহাপরিচালক পরিবর্তন
  • ২৬ এপ্রিল ২০২৬
সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক-শিক্ষার্থী ‘পুলিশ হেফাজতে’
  • ২৬ এপ্রিল ২০২৬