ঢাবি ক ইউনিটে ১ম স্থান ইশরাকের

২০ অক্টোবর ২০১৯, ০৩:৫৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক' ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর ‘ক’ ইউনিটে সমন্বিতভাবে পাসের হার মোট পরীক্ষার্থীর ১৩.০৫ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞানের সেরা শিক্ষার্থী  মো. ইশরাক আহসান। প্রথম স্থান পাওয়া ইশরাকের মোট প্রাপ্ত নম্বর ১৭৮। তার পিতা আবদুল হালিম, মাতা শামিম বানু। তিনি রাজধানীর নটরডেম কলেজের ছাত্র।

জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে ইশরাকের মোট নম্বর ৮০। এছাড়া ভর্তি পরীক্ষায় এমসিকিউতে ৭৫-এর মধ্যে ৬৭.৫০ পেয়েছেন তিনি। আর লিখিত পরীক্ষায় ৪৫-এর মধ্যে পেয়েছেন ৩০.৫০। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় তার মোট নম্বর ৯৮।

এবারের ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে পাস করেছেন ২৫ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। আর নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছেন ১১ হাজার দুইশত সাতজন জন পরীক্ষার্থী।

এবছর ‘ক’ ইউনিটের এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৮৮ হাজার নয়শত ৯৬ শিক্ষার্থী। তন্মধ্যে ৮৫ হাজার আটশত ৭৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।


রোববার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে (কক্ষ নং-২১৪) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত হয়ে এই ফলাফল প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষার পর এক মাস সময় অতিবাহিত হয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ১৪ দিন পর গত ২৬ সেপ্টেম্বর এবং কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল ভর্তি পরীক্ষার প্রায় তিন সপ্তাহ পর গত ১৩ অক্টোবর প্রকাশিত হয়।

এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৫ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬
৪৩ বিসিএসের নন-ক্যাডারের ফলাফল আবার প্রকাশের নির্দেশ হাইকোর…
  • ২৫ জুন ২০২৬
স্বপ্নের দ্বারপ্রান্তে কুরাসাও, আজও কি পারবে বিশ্বকে চমকে দ…
  • ২৫ জুন ২০২৬