সরকারি হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি দিতে নির্দেশ, দালাল ঠেকাতে ৭ নির্দেশনা

০৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের সব সরকারি হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। একইসঙ্গে দালালের দৌরাত্ম্য বন্ধে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২ মার্চের অফিস আদেশে বলা হয়েছে, 

১. হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে।

২. হাসপাতালের জরুরি বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে হুইলচেয়ার-ট্রলি রাখতে হবে এবং বিনা মূল্যে প্রদানের লিখিত নির্দেশনা টাঙাতে হবে।

৩. নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইলচেয়ার-ট্রলি বহন করবে। 

৪. বহিরাগত কেউ হুইলচেয়ার-ট্রলি বহন বা টাকার বিনিময়ে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ সেবা প্রদান করতে পারবে না।

আরও পড়ুন: কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী

৫. হাসপাতাল দালাল-মুক্ত করতে হবে। দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. দালালদের সাথে জড়িতদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

৭. কোনও সেবার জন্য বিধি-বহির্ভূত অর্থ আদায় বা বখশিশ চাওয়া বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সচিব, পরিচালক বা তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ অফিস আদেশ পাঠানো হয়েছে।

বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence