সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে ঢাবির চারুকলা ইউনিটের ফল

০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ PM
ফল উপাচার্যে নিকট হস্তান্তর করেছে ভর্তি পরীক্ষা কমিটি

ফল উপাচার্যে নিকট হস্তান্তর করেছে ভর্তি পরীক্ষা কমিটি © সংগৃহীত

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। এর আগে দুপুর এই ইউনিটের ফলাফল উপাচার্যের নিকট হস্তান্তর করেছে ভর্তি পরীক্ষা কমিটি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd/) এই ফল প্রকাশিত হবে। ফলপ্রত্যাশী শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। 

গত ২৯ নভেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ১৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৫২১ জন  শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। এরমধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ হাজার ৩৫২ জন শিক্ষার্থী।

পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬
ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল এক আ…
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসক ধীপ্রার মৃত্যু, শিমু নাসেরসহ শ্বশুরবাড়ির লোকজনের বি…
  • ১৯ আগস্ট ২০২৬
৪ মাসের বেতন বকেয়া, চট্টগ্রামে সড়ক অবরোধ শ্রমিকদের 
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষকদের পে স্কেল-বদলি নতুন নীতিমালার মাধ্যমে হবে
  • ১৯ আগস্ট ২০২৬