সাত কলেজসহ ঢাবির দুই ইউনিটে ভর্তি আবেদনের ওয়েবসাইট ডাউন

২৫ মার্চ ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে গেছে। ফলে ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ রয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে চারটায় ফের ওয়েবসাইটটি সচল হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গত বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে শুরু হয়েছে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প সরকারিপ্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনও চলছে।

আরো পড়ুন: ঢাবির সাত কলেজ, প্রযুক্তি ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তি আবেদন শুরু

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১০ মে। এদিন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হবে।

এছাড়া, প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ মে এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ মে অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা শুরু হবে  সকাল ১১টা থেকে।

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিলল ৭৮৪৫ ইয়াবা, যুবক গ্র…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9