ঢাকা বিশ্ববিদ্যালয়

ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ৩৯ জনের

১৩ মে ২০২৩, ১২:৩৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ মে) অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন ৪১ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু। এ ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৫০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৯ জন প্রতিযোগী।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ১৩ মে (শনিবার) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বেলা ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটের পরিবর্তে এবার থেকে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে। ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে চারটি ইউনিটে ২ লাখ ৯৮ হাজার ৫০০ জন ভর্তীচ্ছু আবেদন করেছেন। সেই হিসাবে প্রতি আসনের জন্য এবার ৫০ জন শিক্ষার্থীর সঙ্গে লড়তে হবে।

আরও পড়ুন: বুটেক্সে ভর্তি আবেদন শেষ শনিবার, পরীক্ষা  ১৬ জুন

এর আগে গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। এরপর ৬ মে হয় আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের মানকে ২০ ধরে মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

বিপিএল নিয়ে সবশেষ যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
  • ৩০ জুলাই ২০২৬
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল ও বাম্বলবি ডে-কেয়ার ও প…
  • ৩০ জুলাই ২০২৬
দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: আইন…
  • ৩০ জুলাই ২০২৬
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস: বন্ধুত্বের বন্ধনে শান্তি, সম্প্র…
  • ৩০ জুলাই ২০২৬
স্কুল নির্বাচনে বাবা প্রার্থী হওয়ায় ভর্তি বাতিল হলো ছেলের
  • ৩০ জুলাই ২০২৬
খেজুর নাকি গুড়—ওজন কমাতে কোনটি বেশি উপকারী? জেনে নিন বিশেষ…
  • ৩০ জুলাই ২০২৬