সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন কত

১৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ AM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো © টিডিসি ফটো

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৪টা দুই শিফটে এ পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের নির্ধারিত কেন্দ্রে ঘন্টাব্যাপী একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৭৯৫টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। ওই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় সাতজন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৮৮৫টি। আবেদন করেছেন ১১ হাজার ২৪৪জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রায় ৬ জন শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। 

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

প্রবেশপত্র সংগ্রহের জন্য পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (https://dcuadmission.org-এ) প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘Applicant Login’ অপশনে লগইন করতে হবে। সেখান থেকেই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এছাড়া কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬