নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল ও বাম্বলবি ডে-কেয়ার ও প্রিস্কুলের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত

৩০ জুলাই ২০২৬, ১২:৩০ PM
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল এবং বাম্বলবি ডে-কেয়ার অ্যান্ড প্রিস্কুলের মধ্যে সমঝোতা স্মারক

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল এবং বাম্বলবি ডে-কেয়ার অ্যান্ড প্রিস্কুলের মধ্যে সমঝোতা স্মারক © টিডিসি ফটো

রাজধানীর দিলু রোডে অবস্থিত নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল এবং একই এলাকার বাম্বলবি ডে-কেয়ার অ্যান্ড প্রিস্কুলের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হলো।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মারিয়ম নূর ইউনুস এবং বাম্বলবি ডে-কেয়ার অ্যান্ড প্রিস্কুলের চেয়ারম্যান মরিয়াম ইউসুফ শোভা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মারিয়ম নূর ইউনুস বলেন, কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে বাম্বলবি ডে-কেয়ারের সঙ্গে যৌথভাবে মানসম্মত ডে-কেয়ার সেবা প্রদানের এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নিরাপদ, যত্নশীল ও নির্ভরযোগ্য পরিবেশ নিশ্চিত করবে। পাশাপাশি এটি পরিবারগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক সেবা হিসেবে কাজ করবে।

বাম্বলবি ডে-কেয়ার অ্যান্ড প্রিস্কুলের চেয়ারম্যান মরিয়াম ইউসুফ শোভা বলেন, শিশুদের নিরাপদ, আনন্দময় ও শিক্ষণবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ধারাবাহিকতা পাবে এবং অভিভাবকরাও সন্তানের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে আরও আশ্বস্ত হতে পারবেন।

প্রতিষ্ঠান দুটি জানায়, এই অংশীদারিত্বের আওতায় প্রতিষ্ঠান দুটি সমন্বিতভাবে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য বিভিন্ন অর্থবহ সুযোগ তৈরি করবে। শিশুদের সার্বিক বিকাশ, আধুনিক শিক্ষাদান পদ্ধতির আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণ এবং সহ-শিক্ষা কার্যক্রম আয়োজনের মাধ্যমে তারা প্রারম্ভিক শৈশব শিক্ষা ও সামগ্রিক বিকাশে উৎকর্ষ সাধনে একযোগে কাজ করার দৃঢ় ব্যক্ত করে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬