সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসনপ্রতি লড়বেন ৭ শিক্ষার্থী

১৫ জুলাই ২০২৬, ১১:৪৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:৪৯ AM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো © টিডিসি ফটো

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের নির্ধারিত কেন্দ্রে একযোগে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৭৯৫টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। ওই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় সাতজন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

প্রবেশপত্র সংগ্রহের জন্য পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (https://dcuadmission.org-এ) প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘Applicant Login’ অপশনে লগইন করতে হবে। সেখান থেকেই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এছাড়া কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬