বুটেক্সে ভর্তি আবেদন শেষ শনিবার, পরীক্ষা  ১৬ জুন

১২ মে ২০২৩, ১১:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শনিবার (১৩ মে) শেষ হচ্ছে। ভর্তি আবেদন শেষে ২৫ মে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরের দিন ২৬ মে থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুটেক্সে ১০টি বিভাগে মোট আসনসংখ্যা ৬০০। বুটেক্সের এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ৬ হাজার শিক্ষার্থী। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে এইচএসসি প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে এ ৬ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা
এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ সহ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে কমপক্ষে ১৯ পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তা ছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায়ও জিপিএ-৫.০০ থাকতে হবে।

আরও পড়ুন: ‘মোখা’য় পেছাবে না ঢাবির ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা কবে
আগামী ১৬ জুন বুটেক্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শুধু বুটেক্স ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ জুন।

আবেদন ফি
আবেদনকারী শিক্ষার্থী ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন। আর লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীকে ৮০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

বিপিএল নিয়ে সবশেষ যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
  • ৩০ জুলাই ২০২৬
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল ও বাম্বলবি ডে-কেয়ার ও প…
  • ৩০ জুলাই ২০২৬
দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: আইন…
  • ৩০ জুলাই ২০২৬
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস: বন্ধুত্বের বন্ধনে শান্তি, সম্প্র…
  • ৩০ জুলাই ২০২৬
স্কুল নির্বাচনে বাবা প্রার্থী হওয়ায় ভর্তি বাতিল হলো ছেলের
  • ৩০ জুলাই ২০২৬
খেজুর নাকি গুড়—ওজন কমাতে কোনটি বেশি উপকারী? জেনে নিন বিশেষ…
  • ৩০ জুলাই ২০২৬