দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬, ১২:১৮ PM
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান © সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা প্রদানবিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। প্রশ্ন এসেছিলো আমরা বিশেষ অধিবেশন ডাকব কি না। ৯০ দিন যেহেতু সময় আছে, আর নেক্সট অধিবেশন ৬০দিনের মধ্যে, দুটি টাইম ম্যাচ করছে, সেহেতু বিশেষ অধিবেশনের প্রয়োজন দেখছি না।’

যদি সরকার মনে করে, ডাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবিধানিকভাবে আগামী সেপ্টেম্বরের অধিবেশনে নির্বাচন হবে। তবে সরকার মনে করলে আগস্টেও বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।’

অন্য খবর: পে স্কেলের কাজ চলছে, গেজেট নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন খতিয়ে দেখবে সরকার। সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায়। বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত এবং পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬