প্রকৌশল গুচ্ছের আবেদন শুরু আজ

১০ মে ২০২৩, ০৮:১৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
প্রকৌশল গুচ্ছের আবেদন শুরু আজ

প্রকৌশল গুচ্ছের আবেদন শুরু আজ © সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, রুয়েট ও কুয়েট) গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ। আজ সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আবেদনের শেষ সময় সোমবার (২২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর আগামী ১৭ জুন থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।

সম্প্রতি প্রকাশিত চুয়েট, কুয়েট ও রুয়েটের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মে থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশিত হবে ০৩ জুন। আর প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ০৪ জুন থেকে।

তিনটি প্রকৌশল গুচ্ছের ‘ক’ গ্রুপের অধীনে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। আর ‘খ’ গ্রুপের অধীনে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের আবেদন ফি ১৩০০ টাকা।

আবেদনের ক্ষেত্রে পদার্থ, গণিত ও রসায়ন প্রতিটিতে গ্রেড পয়েন্ট ৫ করে মোট গ্রেড পয়েন্ট ১৫ এবং ইংরেজিতে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ থাকলে আবেদন করা যাবে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

প্রার্থী GCE ‘O’ এবং GCE ‘A’ লেভেল পাস করে থাকলে তাঁর ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ের প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। প্রার্থীকে মাধ্যমিক/ সমমানের পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।

পরীক্ষার বিষয় ও মানবণ্টন
এবারের ভর্তি পরীক্ষায় সাধারণ প্রকৌশল বিভাগসহ এবং নগর ও পরিকল্পনা বিভাগ, অর্থাৎ গ্রুপ ‘ক’-তে এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নম্বর। প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ ‘খ’-তে ৭০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুন। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ৮ জুলাইয়ের মধ্যে। পরীক্ষায় আবেদনের ভিত্তিতে সারা দেশ থেকে সেরা ৩৩ হাজার আবেদন গ্রহণ করা হবে।

আবেদন ফি ও আসনসংখ্যা
গ্রুপ ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ)–তে আবেদনের ফি ১ হাজার ২০০ টাকা এবং গ্রুপ ‘খ’ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ)-তে ১ হাজার ৩০০ টাকা। চুয়েটে আসন ৯০১টি ও সংরক্ষিত ১১টি, কুয়েটে ১ হাজার ৬০ ও সংরক্ষিত ৫টি এবং রুয়েটে ১ হাজার ২৩০ ও সংরক্ষিত ৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: জাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

পরীক্ষা পদ্ধতি
‘ক’ এবং ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে (২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাঠ্যসূচী অনুযায়ী) ও ইংরেজি (Functional English) এর উপর Multiple Choice Question (MCQ) পদ্ধতিতে এবং ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের জন্য মুক্তিহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘ক’ গ্রুপের ৫০০ নম্বরের পরীক্ষা ১৭ জুন সকাল ১০টা থেকে বেলা ১২.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ‘খ’ গ্রুপের ৭০০ নম্বরের ১০টা থেকে দুপুর ১.৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তি নিয়মাবলী ও ভর্তি তারিখ প্রকাশিত হবে ৮ জুলাই।  শিক্ষার্থীরা

অনলাইনে http://103.157.135.35/index.htm আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি এই ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি আপলোড হওয়ার পর জানা যাবে।

ট্যাগ: পরীক্ষা
বিপিএল নিয়ে সবশেষ যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
  • ৩০ জুলাই ২০২৬
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল ও বাম্বলবি ডে-কেয়ার ও প…
  • ৩০ জুলাই ২০২৬
দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: আইন…
  • ৩০ জুলাই ২০২৬
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস: বন্ধুত্বের বন্ধনে শান্তি, সম্প্র…
  • ৩০ জুলাই ২০২৬
স্কুল নির্বাচনে বাবা প্রার্থী হওয়ায় ভর্তি বাতিল হলো ছেলের
  • ৩০ জুলাই ২০২৬
খেজুর নাকি গুড়—ওজন কমাতে কোনটি বেশি উপকারী? জেনে নিন বিশেষ…
  • ৩০ জুলাই ২০২৬