জাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

০৯ মে ২০২৩, ০৮:২৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
জাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

জাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হতে যাচ্ছে। চলবে আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত।

সোমবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

আবু হাসান বলেন,  ৯ মে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন।  আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

তিনি আরও বলেন, এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি ১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের অধিকারী হতে হবে: ঢাকা কলেজ অধ্যক্ষ

এ বছর এ, বি এবং সি ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা এবং সি ১, ডি, ই ইউনিট এবং আইবিএ প্রতিটির জন্য ৬০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তি জন্য ইউনিট ভিত্তিক যোগ্যতা, নম্বর বণ্টন ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬