চবির ভর্তি আবেদন শুরু ২০ মার্চ, বেড়েছে ফি

০৭ মার্চ ২০২৩, ০৫:৩৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
আগামী ২০ মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে

আগামী ২০ মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে আগামী ৭ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। মঙ্গলবার (০৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ভর্তি পরীক্ষার আবেদন ফি গতবারের চেয়ে ১০০ টাকা বাড়িয়ে ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য বিষয়ের সিদ্ধান্ত আগামী ১৩ মার্চ প্রকাশিত হবে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী আগামী ১৬ মে  থেকে ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হলো। তবে চলতি বছরের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ চূড়ান্ত হলেও কোন ইউনিটের পরীক্ষা কবে সেটি এখনো জানা যায়নি।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৬ মে

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয় এরপর অফিসিয়ালি জানানো হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো, ‘এ’ ইউনিট, ‘বি’ ইউনিট, ‘বি-১’ উপ-ইউনিট, ‘সি’ ইউনিট, ‘ডি’ ইউনিট ও ‘ডি-১’ উপ-ইউনিট।

‘এ’ ইউনিটের অধীনে সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ/ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ এবং ‘ডি’ ইউনিটের অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরের। ১০০ নম্বরের লিখিত পরীক্ষা (বহুনির্বাচনী) এবং বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফলের জিপিএ থেকে যুক্ত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এ পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় পাস নম্বর হবে ৪০।

একযোগে ১০ এসপিকে বদলি
  • ০৪ মার্চ ২০২৬
বিউএফটি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফ…
  • ০৪ মার্চ ২০২৬
প্রেমের টানে প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ—দু’জনকেই গাছের সাথে হা…
  • ০৪ মার্চ ২০২৬
ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৪ মার্চ ২০২৬
ঢাবির দ্বিতীয় পেশাগত পরীক্ষার ফল বৃহস্পতিবার, বাকিগুলো কখন?
  • ০৪ মার্চ ২০২৬
হাসপাতালে রোগীর চাপ সামলে সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্…
  • ০৪ মার্চ ২০২৬