কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থী

২৬ জুন ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ১২:৩৫ AM
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার © সংগৃহীত

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিয়েছে আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ জুন আব্দুল্লাহ আল মামুন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের করা একটি মামলায় কুমিল্লা কারাগারে আসেন। আদালতের নির্দেশে কারাগারে তার পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া পরীক্ষার পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে।

জেল সুপার আরো বলেন, তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন। নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

জানা গেছে, ওই শিক্ষার্থী জেলার বরুড়া উপজেলা পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং উপজেলার আড্ডা কলেজের ছাত্র। তিনি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাভোগ করছে সে। 

প্রসঙ্গত, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ও ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950