সাইফ আলি খানের উপর হামলা: মার্সি পিটিশনের আবেদন অভিযুক্ত বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলামের

২৯ আগস্ট ২০২৬, ০১:১৫ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০২:০২ PM
বলিউড অভিনেতা সাইফ আলি খান

বলিউড অভিনেতা সাইফ আলি খান © টিডিসি সম্পাদিত

বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় এসেছে। মামলার অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরিফুল ইসলাম আদালতে দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করে মার্সি পিটিশন বা দয়ার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে সরকারি কৌঁসুলির কাছে জবাব চেয়েছেন আদালত। আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে।

মামলার অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) তিনি আদালতে হাজির হয়ে দোষ স্বীকার এবং দয়া প্রার্থনা করে আবেদন করেন।

এ মামলায় অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখ বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। তার বিরুদ্ধে অস্ত্রসহ ডাকাতি, গুরুতর আঘাত এবং বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বিদেশি আইন এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালার সংশ্লিষ্ট ধারায়ও অভিযোগ রয়েছে।

আরও দেখুন: স্বর্ণের দামে বড় পতন, ভরিতে এখন কত?

যেভাবে সইফের ওপর হামলা
২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে ঢুকে পড়েন বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম। তিনি বাথরুমের পথ দিয়ে অভিনেতার ছোট ছেলে জেহ এর ঘরে প্রবেশ করেন।

শরিফুলকে দেখতে পেয়ে সাইফ সন্তানদের রক্ষা করতে সেখানে গেলে তার ওপর ছুরি দিয়ে হামলা করা হয়। পরে অভিযুক্ত পালিয়ে যান। হামলায় গুরুতর আহত সইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসার সময় সইফের কোমর থেকে ছুরির একটি ভাঙা অংশ বের করা হয়। প্রায় পাচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফেরেন। তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস।

বাংলাদেশ শিশু হাসপাতাল ৫০ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ১০ অক্টোবর ২০২৬
অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানের চাকা বিচ্ছিন্ন, পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবির বাসে তেল নেওয়ার সময় প্রতিবার ২০ লিটারের হিসাব গর…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রমাণভিত্তিক চিকিৎসায় বৈশ্বিক স্বীকৃতি পেল বিএমইউ, ‘ইভিডেন…
  • ১০ অক্টোবর ২০২৬
বগুড়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১০ অক্টোবর ২০২৬