কেউ চিকিৎসক, আছে অর্থনীতি-ইতিহাস-রাষ্ট্রবিজ্ঞানের গ্র্যাজুয়েট—জেনে নিন বলিউডের জনপ্রিয় ১১ নায়িকার শিক্ষাগত যোগ্যতা

২৫ আগস্ট ২০২৬, ০১:০৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০১:০৭ PM
বলিউডের জনপ্রিয় নায়িকারা

বলিউডের জনপ্রিয় নায়িকারা © টিডিসি সম্পাদিত

রুপালি পর্দায় অভিনেত্রী হিসেবেই পরিচিত তারা। কেউ বলিউডে, কেউ দক্ষিণী সিনেমায়, আবার কেউ একাধিক ভাষার ছবিতে অভিনয় করে নিজের জায়গা করে নিয়েছেন। তবে অভিনয়ের বাইরেও তাদের জীবনের আরেকটি দিক বেশ আকর্ষণীয় শিক্ষাগত যোগ্যতা। এ অভিনেত্রীদের কেউ চিকিৎসাবিজ্ঞান, কেউ অর্থনীতি, কেউ ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান, আবার কেউ গণিত ও মনোবিদ্যার মতো বিষয়ে পড়াশোনা করেছেন।

বিনোদনজগতের সঙ্গে যুক্ত মানেই পড়াশোনায় খুব বেশি দূর এগোননি এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। অথচ এই অভিনেত্রীদের শিক্ষাজীবনের দিকে তাকালে ভিন্ন চিত্রই দেখা যায়। অভিনয়ে আসার আগে অনেকেই উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। কারও পড়াশোনার বিষয় আবার অভিনয়ের সঙ্গে একেবারেই সম্পর্কহীন। এমন ১১ অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা জেনে নেওয়া যাক।

সাই পল্লবী: সম্প্রতি রামায়ণ ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। দক্ষিণী সিনেমায় অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও তার পরিচিতি রয়েছে। তবে জানলে অবাক হবেন, পর্দার এই সীতা একজন চিকিৎসকও। জর্জিয়ার টিবিলিসি স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।

সোহা আলি খান: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেলিয়ল কলেজ থেকে আধুনিক ইতিহাসে স্নাতক করেন সোহা আলি খান। নবাব পরিবারের এই কণ্যা পরবর্তীতে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অমীশা পটেল: কহো না প্যায়ার হ্যায় ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া অমীশা পটেল অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের টাফ্‌টস বিশ্ববিদ্যালয়ে। এর আগে বোস্টন বিশ্ববিদ্যালয়ে বায়োজেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করেছিলেন। অভিনয়ে আসার আগে তিনি গোল্ড মেডেলও অর্জন করেন।

সারা আলি খান: ফুফু সোহা আলি খানের মতো ভাতিজী সারা আলি খানও উচ্চশিক্ষিত। বলিউড এ অভিনেত্রী ও নবাব পরিবারের আরেক কণ্যা সারা আলি খান যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন।

টুইঙ্কল খন্না: লেখিকা, ইন্টেরিয়র ডিজাইনার, চলচ্চিত্র প্রযোজক ও প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল খন্না ২০২৪ সালে নতুন করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে ফিকশন রাইটিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। জীবনের শুরুর দিকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার ইচ্ছা থাকলেও বাবা-মায়ের অনুপ্রেরণায় বিনোদনজগতে পা রাখেন। পরবর্তী সময়ে লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেন।

শ্রীলীলা: কন্নড় ও তেলুগু সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত শ্রীলীলা বলিউডেও পা রেখেছেন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন তিনি। চলতি বছরেই এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করে চিকিৎসক হয়েছেন এই অভিনেত্রী।

রকুলপ্রীত সিংহ: দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক করেছেন রকুলপ্রীত সিংহ। অভিনয়ের মতো সৃজনশীল পেশায় থাকা একজন অভিনেত্রীর শিক্ষার বিষয় গণিত বিষয়টি বেশ আকর্ষণীয়।

পরিণীতি চোপড়া: ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়ার স্বপ্ন ছিল পরিণীতি চোপড়ার। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে বাণিজ্য, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে তিনটি অনার্স ডিগ্রি অর্জন করেন তিনি। পড়াশোনায় একাধিক স্কলারশিপও পেয়েছেন। মন্দার সময়ে ভারতে ফিরে যশ রাজ ফিল্মসে চাকরি শুরু করার পর তার জীবনের মোড় ঘুরে যায়।

আরও দেখুন: হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী

বিদ্যা বালন: অভিনেত্রী বিদ্যা বালনের পড়াশোনার বিষয় ছিল সমাজতত্ত্ব। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজতত্ত্বে পড়াশোনা করার পর মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

প্রীতি জ়িন্টা: শিমলায় ইংরেজি নিয়ে স্নাতক করার পর ক্রিমিনাল সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন প্রীতি জ়িন্টা। অর্থাৎ তাঁর শিক্ষাজীবনে সাহিত্য ও মনোবিদ্যার মতো দুই ভিন্ন বিষয়ের সমন্বয় রয়েছে।

মানুষী চিল্লর: চিকিৎসক দম্পতির মেয়ে মানুষী চিল্লরের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। দ্বাদশ শ্রেণিতে ভালো ফল করার পর প্রথম প্রচেষ্টাতেই সর্বভারতীয় প্রি-মেডিক্যাল টেস্ট (নিট) পাস করেন তিনি। এরপর সোনিপতের ভগতফুল সিংহ সরকারি কলেজ ও হাসপাতালে (মহিলা) ডাক্তারি পড়তে ভর্তি হন। তবে ডিগ্রি শেষ করার আগেই ২০১৭ সালে বিশ্বসুন্দরীর খেতাব জিতে জীবনের পথ বদলে ফেলেন।

এসব অভিনেত্রীদের বাইরেও তেলুগু অভিনেত্রী মীনাক্ষী চৌধরী, দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা, বলিউড অভিনেত্রী দিশা পটানী ও কৃতি স্যাননের মতো অনেক শিল্পী অভিনয়ের পাশাপাশি শিক্ষাকেও গুরুত্ব দিয়েছেন। পড়াশোনা শেষ করে কিংবা শিক্ষাজীবন যতটা সম্ভব এগিয়ে নিয়ে এরপর রুপোলি পর্দায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা।

টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9