‘শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল?’—প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতার

০৪ জুলাই ২০২৬, ০১:২৮ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০২:২৩ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু হোরায়রা বলেছেন, ‘মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল নাকি? তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন?’

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

জুলাই যোদ্ধাদের পক্ষে প্রধানমন্ত্রীকে আকর্ষণ করে এক বক্তব্যে তিনি বলেন, ‘আমরা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টে অনেক মর্মাহত হয়েছি। তিনি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারপুল নাকি? এখনো তিনি পাওয়ার বহন করেন! তিনি জুলাই যোদ্ধাদের তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই। আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই।’ এ সময় তিনি তার বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান উল্লেখ করেন। 

আরও পড়ুন: জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬