জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

০৪ জুলাই ২০২৬, ১০:৩৮ AM
সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন

সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন © টিডিসি ফটো

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে স্মৃতিস্তম্ভটি অক্ষত থাকলেও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে খাগড়াছড়ির সদর থানার ওসি মো. কায় কিসলু জানান,ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শালবন হরিনাথ পাড়ার মো. হাসানুলকে না পেয়ে  অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  মো. রনি নাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে, এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের বিষয়টি আমার জানা আছে। একটি গ্রুপ এ ধরনের নাশকতার চেষ্টা করেছিল। তবে তারা সফল হতে পারেনি এবং স্মৃতিস্তম্ভের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। কারা, কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগের চেষ্টা করেছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬