তিন পক্ষের চার সন্তানের উপস্থিতিতে ফের বিয়ে করলেন আমির খান

০৫ জুলাই ২০২৬, ০৩:২৩ PM
আমির খান ও গৌরী স্প্র্যাট এর আইনি বিয়ে সম্পন্ন হয়েছে

আমির খান ও গৌরী স্প্র্যাট এর আইনি বিয়ে সম্পন্ন হয়েছে © সংগৃহীত

সাতপাকে বাঁধা পড়লেন বলিউড সুপারস্টার আমির খান ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাট। পূর্বপরিকল্পনা অনুযায়ী, আজ রবিবার (৫ জুলাই) সকালে মুম্বইয়ের বান্দ্রার নিজস্ব বাসভবনে ঘরোয়া আবহে তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়েছে। 

শনিবার থেকেই সেজে উঠছিল আমিরের বান্দ্রার বাড়ি। রবিবার সকাল থেকে সেখানে এক এক করে জড়ো হতে থাকেন অতিথিরা। মু্ম্বইয়ের বৃষ্টি উপেক্ষা করেই ঘনিষ্ঠেরা আসেন বিয়ের আসরে। মুম্বইয়ের রাস্তাঘাট জলমগ্ন। তার মধ্যেও বিয়েতে উপস্থিত ১৫০ জন অতিথি। এই তালিকায় আমিরের আগের দুই পক্ষের তিন সন্তান ও গৌরীর এক পুত্রসন্তান রয়েছেন বলে প্রথম থেকেই শোনা গিয়েছে। সেই সঙ্গে রয়েছেন পরিবারের অন্য সদস্যেরা। বলিউড থেকেও আমিরের ঘনিষ্ঠদের আসতে দেখা যায় এই দিন। 

তবে আমির বা গৌরী, কেউই এখনও বিয়ের কোনও ছবি বা বিবৃতি প্রকাশ্যে আনেননি। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, আমির ও গৌরী আইনি মতে সাক্ষর করে বিয়ে করছেন। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে গৌরীর পুত্র। আমিরের পরনে দুধসাদা রঙের কুর্তা, চোখে চশমা। অন্য দিকে গৌরী পরেছেন বেজ রঙের ফুলহাতা পোশাক আর সেই সঙ্গে মানানসই ভারী গয়না। আমিরের এক পাশে তাঁর পুত্র আজ়াদকেও দেখা যাচ্ছে।

বৃষ্টির মধ্যেই বান্দ্রায় আমিরের বাড়ি সাজানো হয় নানা রকম আলো ও ফুল দিয়ে। বর্ষাতি পরে কর্মীদের বাড়ি সাজাতে দেখা গিয়েছে শনিবার থেকেই। সেই দিনই আমিরের বোনও বান্দ্রার বাড়িতে চলে আসেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গৌরীর সঙ্গে আমিরের দীর্ঘ ২৫ বছরের পরিচয়। কিন্তু গত দু’বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে আছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। শোনা যায়, বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে আমিরের বোনের মাধ্যমে এই সম্পর্কের শুরু। গত বছর অর্থাৎ ২০২৫ সালে আমিরের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন অভিনেতা। তার পর থেকেই প্রশ্ন উঠছিল, কবে বিয়ে করবেন তিনি। প্রথমটায় আমির জানিয়েছিলেন, বিয়ে নিয়ে তিনি ভাবেননি। তবে অবশেষে সিদ্ধান্ত নিয়ে গৌরীকে বিয়ে করলেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬