সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানী মুখার্জি

১৪ আগস্ট ২০২৬, ০৭:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৫৬ PM
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি © সংগৃহীত ও সম্পাদিত

বলিউড অভিনেত্রী রানী মুখার্জিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়। ভারতীয় চলচ্চিত্রে প্রায় ৩ দশকের ক্যারিয়ার এবং মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘অনারারি ডক্টর অব লেটার্স’ ডিগ্রি দেওয়া হয়েছে।

শাহরুখ খানের পর দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে এই সম্মান পেলেন রানী মুখার্জি।

প্রায় তিন দশকের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি সামাজিক ইস্যু, নারী ক্ষমতায়ন ও মানবিক বার্তাসমৃদ্ধ সিনেমায় কাজ করেছেন রানী। তাঁর অভিনীত বিভিন্ন চলচ্চিত্র বিনোদনের পাশাপাশি সামাজিক নানা বিষয়ে দর্শকদের ভাবনার সুযোগ তৈরি করেছে। সম্মানসূচক ডক্টরেট দেওয়ার ক্ষেত্রে এসব অবদানও বিবেচনায় নেওয়া হয়েছে।

সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে রানী মুখার্জি বলেন, লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই সম্মান পাওয়া তাঁর জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত। তাঁর বিশ্বাস, সিনেমা মানুষের মন ও হৃদয়ে পরিবর্তন আনতে পারে। তাই এই স্বীকৃতি তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

ক্যারিয়ার সম্পর্কে নিজের দর্শন তুলে ধরে রানী বলেন, হৃদয়কে নাড়া দেয় এমন গল্পই তিনি বেছে নিয়েছেন—যে গল্প বলা প্রয়োজন এবং যা মানুষকে অনুপ্রাণিত ও ক্ষমতায়িত করতে পারে।

তিনি আরও বলেন, একজন শিল্পীর দায়িত্ব শুধু অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের সামনে ভারতীয় সিনেমা ও সংস্কৃতিকে তুলে ধরতে গিয়ে শিল্পীরা এক অর্থে দেশের সংস্কৃতির দূত হয়ে ওঠেন।

রানীর মতে, তাঁর অভিনীত কোনো সিনেমা যদি একজন মানুষকেও ভারত ও ভারতীয় নারীদের সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে থাকে, সেটিই তাঁর অভিনয়জীবনের অন্যতম বড় সাফল্য।

ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে অজ্ঞাতানামা ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেবরের সঙ্গে বিয়ে, কাজির ‘বেলকিবাজিতে’ বিপন্ন কন্যা!
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9