‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন মিথিলা

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ AM
তানজিয়া জামান মিথিলা

তানজিয়া জামান মিথিলা © সংগৃহীত

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’  হলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে অনুষ্ঠিত জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি জয় করেন এ মুকুট।

জানা গেছে, আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

অনুষ্ঠানে ফ্লোরাটেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, মিস ইউনিভার্স কেবল সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও উদ্দেশ্যের বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি।

এর আগে, ২০২০ সালেও মিথিলা জাতীয় পর্যায়ে এ খেতাব জয় করেছিলেন, তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক মঞ্চে যেতে পারেননি। এ বছর আবারও সাফল্য অর্জন করে তিনি দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করলেন।

তানজিয়া জামান মিথিলা বলেন, আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সব সময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তাঁরও।

আন্তর্জাতিক আসরে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে মিথিলা যোগ করেন, আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব আমি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর খেতাব জয় করেছিলেন।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬