আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ PM
আশুলিয়া থানা

আশুলিয়া থানা © সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাকশ্রমিক সনিয়া আক্তার (২৮) এবং তাদের মেয়ে জামিলা (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাড়িতে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। তারা দেখেন, খাটের ওপর স্ত্রী ও সন্তানের নিথর দেহ পড়ে আছে, আর স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। পরে প্রতিবেশীরা আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হওয়ায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে এবং এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬