৩৬তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ১২১

৩১ জুলাই ২০১৮, ০৮:১০ PM
লোগো

লোগো

মঙ্গলবার বিকেলে ৩৬তম বিসিএস পরীক্ষার নিয়োগের  প্রজ্ঞাপন জারি করেছে  জনপ্রশাসন মন্ত্রনালয়। ৩৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ৩৭ মাস পর এই প্রজ্ঞাপন জারি করল। 

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) যে সুপারিশ করেছিল সেখান থেকে ১২১ জন প্রার্থী চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়েছে।

পিএসসি সূত্র জানায়, গত বছরের ১৭ অক্টোবর ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। কিন্তু আজ প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে ২ হাজার ২০২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়।

ফলে এতে ১২১জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন।

বাদ পড়া বেশ কয়েকজন প্রার্থী জানিয়েছেন, তাঁরা নিয়ম অনুযায়ী কাজ করেছেন। তারপরও কেন বাদ পড়েছেন তা বুঝতে পারছেন না। এখন এ বিষয়ে তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৫ সালের ৩১ মে। ২ লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। পরের বছরের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষা শেষ হয় ২০১৭ সালের জুনে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬