শপথ নিলেন পিএসসির সদস্য নুরজাহান বেগম

১৬ জুলাই ২০১৮, ০৮:৫১ PM
শপথ নিচ্ছেন নুরজাহান বেগম

শপথ নিচ্ছেন নুরজাহান বেগম

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নব-নিয়োগপ্রাপ্ত সদস্য ড. নুরজাহান বেগম।  সোমবার বিকেলে তাকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।  সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শপথ নেন তিনি। 

এ সময় পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সচিব আকতারী মমতাজ, অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, পিএসসির নতুন এই সদস্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক।  অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গত ৫ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে পিএসসিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।  তার নিয়োগের মাধ্যমে চেয়ারম্যান ছাড়াও পিএসসির সদস্য সংখ্যা দাঁড়ায় ১৪ জনে।

অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?
  • ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬