আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন আইনজীবী ইশরাত

০২ অক্টোবর ২০২০, ১০:২০ AM
আইনজীবী ইশরাত হাসান

আইনজীবী ইশরাত হাসান © সংগৃহীত

জনস্বার্থে দায়ের করা মামলায় অবদানের জন্য আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ড-২০২০ এ মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। এর ফলে বাংলাদেশ থেকে প্রথম কোনও আইনজীবী এই ক্যাটাগরিতে মনোনীত হলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়।

আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ড-২০২০ ক্যাটাগরিতে সারাবিশ্ব থেকে মোট ৭ জন আইনজীবীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

মনোনীতরা হলেন- বাংলাদেশ থেকে আইনজীবী ইশরাত হাসান, আমেরিকা থেকে এঙ্গেলা জিল, ইংল্যান্ড থেকে ফেলিসিটি গেরি কিউসি ও জিমরান স্যামুয়েল, পাকিস্তান থেকে মুহাম্মাদ আহমেদ, ভারত থেকে সুখভিন্দার সিং নারা এবং ইকুয়েডর থেকে রবার্থ পরটেস। আগামী নভেম্বরে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের মধ্য থেকে একজন বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে।

ওয়েবসাইটে আইনজীবী ইশরাত হাসান সম্পর্কে বলা হয়েছে, তিনি একজন মানবতাবাদী আইনজীবী, যিনি তার দেশে প্রো বোনো ক্রিয়াকলাপের মাধ্যমে গভীর এবং অনন্য ইতিবাচক প্রভাব তৈরি করেছেন। মামলা পরিচালনার মাধ্যমে আইনজীবী ইশরাত হাসান তার প্রো বোনো উদ্যোগের জন্য স্বীকৃত হয়েছেন। বাংলাদেশের পাবলিক প্লেসগুলোতে ব্রেস্টফিডিং রুম স্থাপন এবং গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা নিয়ে কাজ করে তিনি স্বীকৃতি পেয়েছেন। এভাবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং সমাজিক পরিবর্তনের ক্ষেত্রে ইশরাত হাসান এক অনন্য উদাহরণ হয়ে আছেন।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন হলো সারাবিশ্বের আইনজীবীদের আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক এই সংগঠনের অধীনে রয়েছে ৮০ হাজারেরও বেশি আইনজীবী ও ১৯০টি বার অ্যাসোসিয়েশন। যার কেন্দ্রীয় কার্যালয় ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত।

রুম ভাংচুরের পর ফোন-ক্যামেরা-ল্যাপটপ-মানিব্যাগ লুট করল কারা?
  • ০৫ আগস্ট ২০২৬
কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে…
  • ০৫ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধার বক্তব্য ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বির…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সংঘাতের রাজনীতি ফিরছে— হতাশা, ক্ষোভ ও ভয় শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬