২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শিশু অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে প্রতি বছরের ২৭ নভেম্বরকে ‘বাল্য ও জোরপূর্বক বিয়ে নির্মূলকরণ’ দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিশু অধিকার সংগঠন ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন’-এর প্রতিষ্ঠাতা ভুবন রিভুর প্রস্তাবের ভিত্তিতে আফ্রিকা মহাদেশের দেশ সিয়েরা লিওন গত ৪ সেপ্টেম্বর জাতিসংঘে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করে। পরবর্তীতে প্রস্তাবটি সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। উল্লিখিত ২৭ নভেম্বর তারিখটির সাথে ভারতের শিশু সুরক্ষা আন্দোলনের একটি গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 

জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভুবন রিভু বলেন, এটি ভারতের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত এবং শিশু সুরক্ষায় দেশটি এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের ২৭ নভেম্বর বাল্যবিবাহ রোধের অঙ্গীকারে ২৫ কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন, যা পরবর্তীতে সরকারি পৃষ্ঠপোষকতা লাভ করে আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করে। 

ভুবন রিভু আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে বাল্যবিবাহ সম্পূর্ণ বন্ধে এটি একটি যুগান্তকারী মোড় এবং প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে বিশ্ব নেতৃত্বকে এখন সমন্বিত ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের মতো ক্ষতিকর প্রথাগুলো নির্মূল করার এই লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৫ নম্বর লক্ষ্য অর্থাৎ লিঙ্গসমতা অর্জনের সাথে সরাসরি সামঞ্জস্যপূর্ণ।

আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬