জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও নদী

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ AM
অনিমেষ চক্রবর্তী তপু এবং নিশিতা সাহা নদী

অনিমেষ চক্রবর্তী তপু এবং নিশিতা সাহা নদী © টিডিসি সম্পাদিত

বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতিসংঘের মর্যাদাপূর্ণ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৬ (মিলেনিয়াম ফেলোশিপ ক্লাস অব ২০২৬) এ স্থান করে নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। সারা বিশ্বের ৬ হাজারের বেশি আবেদনের মধ্য থেকে নির্বাচিত ৩৩০টিরও বেশি ক্যাম্পাসের তালিকায় জায়গা পেয়েছে প্রতিষ্ঠানটি।

​জাতিসংঘের ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট (ইউ এন এ আই)এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এম সি এন) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ফেলোশিপে এবার হাবিপ্রবি থেকে মোট ২২ জন শিক্ষার্থী মিলেনিয়াম ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন।

​এই কার্যক্রম ও তরুণ ফেলোদের সামাজিক উদ্যোগগুলো সমন্বয়ের জন্য ক্যাম্পাস ডিরেক্টর (ক্যাম্পাস ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অনিমেষ চক্রবর্তী তপু এবং নিশিতা সাহা নদী। নির্বাচিত ডিরেক্টরদ্বয় ২২ জন ফেলোকে সঙ্গে নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস ডি জি এস) অর্জনে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

​আন্তর্জাতিক এই অর্জন সম্পর্কে হাবিপ্রবির ক্যাম্পাস ডিরেক্টর অনিমেষ চক্রবর্তী তপু ও নিশিতা সাহা নদী জানান, বিশ্বমঞ্চে নিজের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার এই সুযোগ নিঃসন্দেহে অত্যন্ত গর্বের। হাবিপ্রবির ২২ জন ফেলোর উদ্ভাবনী চিন্তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিকভাবে পরিচালনা করাই তাদের মূল লক্ষ্য।

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 

​উল্লেখ্য, মিলেনিয়াম ফেলোশিপ একটি আন্তর্জাতিক শিক্ষার্থী নেতৃত্ব ও সামাজিক প্রভাবভিত্তিক কর্মসূচি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার বিকাশ এবং বৈশ্বিক নানা সমস্যা সমাধানে এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পান। বিশ্বমঞ্চে হাবিপ্রবির এই সাফল্য ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা প্রমাণের অনুপ্রেরণা জোগাবে।

ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইওটি প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি কমবে ১৫-১৬ শতাংশ: ব…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬