জাতিসংঘের বেস্ট ডিপ্লোম্যাটস সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেলেন বাংলাদেশি শিক্ষার্থী আরিয়ান

১৪ আগস্ট ২০২৬, ০১:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০১:৪২ PM
মোহাম্মদ আরিয়ান সানবিম দীপ

মোহাম্মদ আরিয়ান সানবিম দীপ © টিডিসি সম্পাদিত ছবি

জাতিসংঘের সদর দপ্তর, জেনেভায় অনুষ্ঠেয় বেস্ট ডিপ্লোম্যাটস সুইজারল্যান্ড কনফারেন্সে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ আরিয়ান সানবিম দীপ। আগামী ২০ থেকে ২৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি ডেলিগেট রেজিস্ট্রেশনের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করে সম্মেলনে অংশ নেওয়ার জন্য অনুমোদিত হয়েছেন জানিয়ে বেস্ট ডিপ্লোম্যাটস কর্তৃপক্ষ একটি ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চত করে।

চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন আরিয়ান। শিক্ষাজীবনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি।

আরিয়ানের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের (বিডিএমও) চট্টগ্রাম আঞ্চলিক পর্বে অংশগ্রহণ এবং ২০২৫ সালের (বিডিওসি) ফিজিক্স অলিম্পিয়াডে ফাইনালিস্ট হওয়া। একই বছর বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে (বিডিএআইও) ন্যাশনালিস্ট হিসেবেও অংশ নেন তিনি।

এ ছাড়া ভারতের ক্যাম্পাস ক্রু থেকে ১০০কে মাইলস্টোন অনার পেয়েছেন আরিয়ান। ক্যাম্পাস ক্রুর ১ লাখের বেশি শিক্ষার্থীর বৈশ্বিক কমিউনিটির সঙ্গে তার সম্পৃক্ততা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। তিনি ক্যাম্পাস ক্রু আয়োজিত ও আনস্টপে অনুষ্ঠিত কুইজঅফ ২০২৬: ইন্ডিয়াস বিগেস্ট এআই কুইজে অংশ নেওয়া নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যেও ছিলেন।

আরও দেখুন: জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য: গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ফাতিন হাসনাত

বেস্ট ডিপ্লোম্যাটসের ই-মেইলে বলা হয়েছে, আরিয়ান জেনেভায় অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেওয়ার জন্য ডেলিগেট রেজিস্ট্রেশনের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন। সম্মেলনটি কূটনীতি, নেতৃত্ব, আলোচনা ও আন্তর্জাতিক সম্পর্ককেন্দ্রিক। এতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।

নিজের এ অর্জনকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ হিসেবে দেখছেন আরিয়ান। তিনি বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক সুযোগ শুধু ব্যক্তিগত অর্জন নয়; দেশের অন্য শিক্ষার্থী ও তরুণদেরও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরতে উৎসাহিত করতে পারে।’

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগ, থাকছে বিমা-ডে কেয়ারসহ নানা সুবিধা
  • ১৪ আগস্ট ২০২৬
মিরাজ-হাসানের দৃঢ়তায় দেড়শ রানের লিড ছাড়াল বাংলাদেশ
  • ১৪ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবি ইউটিএলের
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা, টুঙ্গিপাড়া…
  • ১৪ আগস্ট ২০২৬