জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য: জিপিএ-৫ প্রাপ্ত ফাতিন হাসনাত

১৪ আগস্ট ২০২৬, ১২:৩৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০২:০৫ PM
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মো. ফাতিন হাসনাত

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মো. ফাতিন হাসনাত © সংগৃহীত

চাঁদপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাসান আলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছেন মো. ফাতিন হাসনাত। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৭৮ নম্বর পেয়েছেন তিনি।  ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফাতিন হাসনাত বলেন, ‘আমার জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই একমাত্র লক্ষ্য।’

ইংরেজিতে ২০০ নম্বরের মধ্যে ১৯৭ নম্বর পেয়ে নিজের সেরা ফল করেছেন ফাতিন। এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর ভবিষ্যতে প্রযুক্তি উদ্যোক্তা হওয়ার লক্ষ্য প্রকাশ করে একথা বলেন তিনি।

ফাতিন হাসনাত মোহাম্মদ মাকসুদ হাসান ও কানিজ ফাতেমা দম্পতির বড় সন্তান। তার বাবা মোহাম্মদ মাকছুদ হাসান বার্ডের নির্বাহী পরিচালক এবং মা কানিজ ফাতেমা চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে মো. ফাতিন হাসনাত বলেন, ‘মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, তিনি আমাকে ও আমার পরিবারকে সম্মানিত করেছেন। সকল প্রশংসা আল্লাহরই জন্য। তিনি আমাকে সুস্থতা দিয়েছেন। আর আমার বাবা-মা আমাকে এই সাফল্যের জন্য সবসময় প্রেরণা জুগিয়েছেন।’

আরও দেখুন: শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ও আহত অন্তত ১০ শ্রমিক

তিনি আরও বলেন, ‘আমি ধন্যবাদ জানাই আমার সব শিক্ষক, বড় ভাই এবং শিক্ষাজীবনে এ পর্যন্ত যারা আমাকে শিখিয়েছেন, ভুল হলে সংশোধন করে দিয়েছেন এবং ধৈর্যসহকারে আমার না জানা প্রশ্নের উত্তর দিয়ে জ্ঞানকে সমৃদ্ধ করেছেন।’

উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬