কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ AM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ AM
দুর্ঘটনার কবলে পড়া প্রাইভেট কার

দুর্ঘটনার কবলে পড়া প্রাইভেট কার © সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন তরুণ নিহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহতদের সবাই প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) কেরালা পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ত্রিশুরের কৈপামঙ্গলম এলাকার পানাম্বিকুন্নুতে এই করুণ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি গাড়ি গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাওয়ার পথে জাতীয় মহাসড়কের পাশে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মক দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা আট আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে গাড়িটির ধ্বংসাবশেষ কেটে লাশগুলো উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটির নম্বরপ্লেট বিশ্লেষণ করে এবং প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই তামিলনাড়ুর বাসিন্দা এবং শিক্ষা সফরের সাথে যুক্ত শিক্ষার্থী ছিলেন।

আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬