ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ AM
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসা © সংগৃহীত

ভারতের ভিসা প্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন। নিশ্চিত ভিসা, দ্রুত প্রক্রিয়াকরণ কিংবা নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রলোভন দেখিয়ে প্রতারণা থেকে বাঁচতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিশেষ সতর্কবার্তা জারি করে সংস্থাটি।

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দালালদের ভুয়া প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে সাধারণ আবেদনকারীদের অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারানোর পাশাপাশি মূল্যবান সময়ের অপচয় হতে পারে। এজন্য কোনো অননুমোদিত ব্যক্তি বা এজেন্টের হাতে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর না করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের কোনো মধ্যস্থতাকারীর আশ্রয় না নিয়ে সরাসরি নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে বিধিনিষেধ আরোপ করে ভারতীয় কর্তৃপক্ষ। পরে চলতি বছরের নির্বাচনের পরে ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করে ভারত। 

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬