শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ PM
বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় কসমেটিকস

বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় কসমেটিকস © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার রাবার বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কসমেটিকস জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রাবারবাগান এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস আটক করে। জব্দ করা পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।

আরও পড়ুন: তদবিরের জোরে জাতীয়করণের তালিকায় ‘যেনতেন’ প্রতিষ্ঠান, বঞ্চিত যোগ্যরা

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬