ব্রাজিল ম্যাচের দল ঘোষণা ভারতের

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ PM
ভারত দল

ভারত দল © সংগৃহীত

চলতি সেপ্টেম্বরেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। এবার সেই ম্যাচের দল ঘোষণা ঘোষণা করেছেন কোচ খালিদ জামিল।

এদিকে ব্রাজিল ছাড়াও দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং পানামার বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে ভারত। এসব ম্যাচেও এই ২৬ সদস্যই থাকছেন।

ভারতীয় দলে মোহনবাগান ও ইস্টবেঙ্গল থেকে সবচেয়ে বেশি সমান ৪ জন করে মোট ৮ ফুটবলার জায়গা পেয়েছেন। তবে ডুরান্ড কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা মোহনবাগানের বিশাল কাইথ স্কোয়াডে জায়গা পাননি।

ইস্টবেঙ্গল থেকে গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং স্ট্রাইকার এডমুন্ড লালরিনডিকা স্কোয়াডে জায়গা পেয়েছেন। অন্যদিকে মোহনবাগানের ৪ প্রতিনিধি হলেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, আপুইয়া ও সাহাল আব্দুল সামাদ এবং স্ট্রাইকার মনবীর সিংহ।

পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্যস্ত সূচি শুরু হবে টিম ইন্ডিয়ার। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। এই ম্যাচ শেষে কলকাতায় ফিরবে ভারত। সেখানে যুবভারতীতে হবে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ। এর মধ্যে ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ভারত।

ভারতের ২৬ জনের দল:

গোলরক্ষক: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুনার।

ডিফেন্ডার: অভিষেক সিংহ থেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, জয় গুপ্ত, পরমবীর, রিকি মিতেই।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আব্দুল সামাদ।

ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিংহ।

মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আব…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
যেসব অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সংসদে প্রশ্ন করতে আগের রাতে বিছানাপত্র নিয়ে লাইন ধরতেন আজকে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবি ও সিরডাপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্য
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬