ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ AM
লেখক রবার্ট কিয়োসাকি

লেখক রবার্ট কিয়োসাকি © সংগৃহীত

বিশ্ববিখ্যাত আত্মউন্নয়নমূলক বই ‘রিচ ড্যাড, পুওর ড্যাড’-এর লেখক রবার্ট কিয়োসাকি প্রায় ১.২ বিলিয়ন (১২০ কোটি) ডলারের বিপুল ঋণের কারণে আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় এসেছেন। রিয়েল এস্টেট ব্যবসায় বিশাল অঙ্কের এই অর্থ বিনিয়োগের জন্য নেওয়া হলেও, এটিকে নিজের আর্থিক সাফল্যের বিশেষ কৌশল বলেই দাবি করছেন ৭৯ বছর বয়সী এই মার্কিন উদ্যোক্তা।

সম্প্রতি ‘গেট রিচ এডুকেশন’ পডকাস্টে ১.২ বিলিয়ন ডলার ঋণের কথা স্বীকার করে কিয়োসাকি সতর্ক করে বলেন, সাধারণের যেন অন্ধভাবে তার এই ঝুঁকিপূর্ণ কৌশল অনুকরণ না করেন। তবে তার সাবেক স্ত্রী ও ব্যবসায়িক অংশীদার কিম কিয়োসাকি স্পষ্ট করেছেন, এটি কিয়োসাকির কোনো একক ব্যক্তিগত ঋণ নয়। পার্টনারদের সঙ্গে তাদের প্রায় ১,৫০০ ইউনিটের অ্যাপার্টমেন্ট রয়েছে, যার বিপরীতে নেওয়া অর্থ মিলিয়ে প্রযুক্তিগতভাবে এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে। 

মূলত সম্পত্তি বিক্রি না করে তার মূল্যায়নের বিপরীতে নতুন করে করমুক্ত ঋণ নেওয়ার কৌশল এবং ক্ষতি এড়াতে 'লিমিটেড লায়াবিলিটি কোম্পানি' (LLC) ব্যবহারের কারণেই এমন ঋণ কাঠামো তৈরি হয়েছে। ভ্যানিটি ফেয়ারের হিসাব অনুযায়ী, কিয়োসাকির ব্যক্তিগত ঋণের দায় আনুমানিক ৩ থেকে ৬ কোটি ডলারের বেশি নয়।

বিশেষজ্ঞদের মতে, রিয়েল এস্টেট বাজারে সম্পত্তির দর বৃদ্ধির সময় ঋণ নিয়ে বিনিয়োগের এই কৌশল অত্যন্ত লাভজনক হলেও, বাজার মন্দা হলে এটি ভয়াবহ আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে। ১৯৯৭ সালে প্রকাশিত কিয়োসাকির ‘রিচ ড্যাড, পুওর ড্যাড’ বইটি বিশ্বজুড়ে ৪ কোটি ৪০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে, যেখানে তিনি দায় কমানো এবং সম্পদ ও আয়ের উৎস বৃদ্ধির জন্য ঋণ ব্যবহারের পাঠ দিয়েছিলেন।

ট্যাগ: ঋণ লেখক
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬