দিল্লির নিহাল বিহার

ঝগড়ার পর বাবা-ভাইদের ডেকে আনলেন স্ত্রী, পিটিয়ে মারলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে

২২ আগস্ট ২০২৬, ০২:৫০ PM
নিহত বিনয় গুপ্তা ও তার স্ত্রী রেখার বিয়ের ছবি এবং মারধরের পর উদ্ধারের দৃশ্য

নিহত বিনয় গুপ্তা ও তার স্ত্রী রেখার বিয়ের ছবি এবং মারধরের পর উদ্ধারের দৃশ্য © জিনিউজ বাংলা

সন্তানের ওষুধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল। তার পরিণতিতেই প্রাণ হারালেন ৩১ বছরের এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভারতের রাজধানীর দিল্লির নিহাল বিহার এলাকায় নিজ বাড়িতেই শ্বশুরবাড়ির লোকেরা পিটিয়ে মেরেই ফেলল অ্যাডোব-এর জ্যেষ্ঠ প্রকৌশলীকে। 

নিহতের নাম বিনয় গুপ্তা। অভিযোগের তীর তার স্ত্রী রেখা এবং তাঁর বাপের বাড়ির সদস্যদের বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিজুড়ে। খবর: জিনিউজ বাংলা।

পুলিশ জানিয়েছে, সাড়ে তিন বছর আগে রেখার সঙ্গে বিয়ে হয় বিনয়ের। তাদের চার মাসের যমজ সন্তান রয়েছে। নয়ডার অ্যাডোব সংস্থায় বার্ষিক ৬০ লাখ টাকার প্যাকেজে কাজ করতেন তিনি। কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। শনিবার সকালে এক সন্তানের ওষুধ দেওয়া নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। 

বিনয় চড়া গলায় কথা বলায় রেখা রেগে যান। রাগ করে রেখা বাপের বাড়িতে ফোন করে ঘর থেকে বেরিয়ে যান তিনি। ১০ মিনিট পর তিনি নিজের দুই ভাই, জামাই, বাবা, কাকা ও এক আত্মীয়কে সঙ্গে নিয়ে ফিরে আসেন।

অভিযোগ উঠেছে, ঘরে ঢুকেই বিনয়ের ওপর চড়াও হন শ্বশুরবাড়ির লোকজন। যখন এই তাণ্ডব চলছে, তখন বিনয়ের মা অতিথিদের জন্য পানি আনতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখেন, ছেলেকে ঘিরে ধরে মারধর করা হচ্ছে। বিনয়ের মা বাধা দিতে গেলে তাকেও সরিয়ে দেওয়া হয়।

নিহতের পরিবারের দাবি, বিনয়কে শ্বাসরোধ করে মারা হয়। তার বুকে দেদার লাথি ও কিল-ঘুসি মারা হয়। এ হামলায় বিনয় মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে এক প্রতিবেশী আশঙ্কাজনক অবস্থায় বিনয়কে কাঁধে করে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও খবর: মহাসড়কের চলন্ত কফিন ‘স্লিপার বাস’, ৮২৯ গাড়ির অনুমোদন নেই একটিরও

পরিবারের অভিযোগ, এটি ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড। হামলার ঠিক আগেই রেখা ঘরের সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলেন। তবে বাইরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রেখা এবং তাঁর পরিবারের সদস্যরা একটি গাড়িতে চেপে ওই এলাকায় এসেছিলেন।

দিল্লির বাড়িতে বিনয় ও তার স্ত্রী তৃতীয় তলায় থাকতেন, আর মা-বাবা থাকতেন নীচে। তার স্ত্রী আলাদা রান্না করতেন। পরিবারের দাবি, রেখা প্রায়ই বিনয়ের মায়ের সঙ্গে ঝগড়া করতেন। তারা আরও অভিযোগ করেন, রেখার এক ভাই ছোটখাটো বিরোধ নিয়ে বিনয়কে একাধিকবার মেরে ফেলার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ পরিবারের।

ঘটনার খবর পেয়েই পুলিশ তদন্তে নামে। ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক দল। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এতে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই বিনয়ের স্ত্রী রেখা, তার দুই ভাই এবং এক বউদিকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9