দুই হোটেলের পর এবার বারাসত মেডিকেলের লেডিস হোস্টেলে আগুন

২০ আগস্ট ২০২৬, ১২:০৫ PM
বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের লেডিস হোস্টেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন

বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের লেডিস হোস্টেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন © এই সময়

ভারতের পশ্চিমবঙ্গের তারাপীঠ ও কলকাতায় হোটেলে লাগা আগুনে দু’দিনের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে ফের আগুন লেগে আতঙ্ক ছড়াল বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের লেডিস হোস্টেলে। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন এর বাসিন্দারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হাসপাতাল সংলগ্ন লেডিস হোস্টেলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এ সময় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তড়িঘডি় এসে পৌঁছায় তাদের একটি ইঞ্জিন। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপদ এড়ানো গেছে বলে মনে করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

হোস্টেলের আবাসিকদের তৎপরতার পাশাপাশি দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এ আগুন বলে মনে করা হচ্ছে। তবে খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনা।

অন্য খবর: তিন যুগ পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

দমকল সূত্রে জানা গেছে, আগুনে ঘরের আসবাবপত্র, পোশাক এবং নথিপত্র পুড়ে গিয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতির দিকে নজর রাখছেন দমকলকর্মীরা।

হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট নিবেদিতা মিশ্র বলেন, ‘সকাল ৮টায় হাসপাতালের এনটিএস বিল্ডিংয়ে পড়ুয়াদের ঘর থেকে ধোঁয়া দেখা যায়। সঙ্গে সঙ্গে ইলেক্ট্রিকের টিমকে খবর দিই। ফায়ারের টিমকেও খবর দেওয়া হয়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।’ খবর: এই সময়।

একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬