কলকাতার আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রাণ হারালেন বাংলাদেশি সাংবাদিক 

১৯ আগস্ট ২০২৬, ০৫:০৭ PM
সাংবাদিক দেবাশীষ দত্ত

সাংবাদিক দেবাশীষ দত্ত © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভোররাতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী, তিন বছরের ছেলেসন্তান ও শ্বশুর রয়েছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলো উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত যে ছয়জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। নিহত বাংলাদেশিরা হলেন—দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত, শ্বশুর মো. আকরাম আলি (৬৪) এবং ঢাকার সাভারের আমিনবাজার এলাকার তিন বছরের শিশু আহমেদ বাবু। এছাড়া ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয় পাওয়া গেলেও বাকি তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ স্ত্রীর চিকিৎসার উদ্দেশ্যে গত ৩ আগস্ট পরিবার নিয়ে ভারতে যান দেবাশীষ দত্ত। বেঙ্গালুরুতে টানা ১৩ দিন চিকিৎসা শেষ করে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে তারা কলকাতায় ফেরেন এবং মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন। আজ বুধবারই তাঁদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতির মুহূর্তেই ভোরের অগ্নিকাণ্ডে সপরিবারে প্রাণ হারাতে হয় তাকে।

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা দেবাশীষ দত্ত একাধারে চ্যানেল নাইন, দৈনিক আজকের পত্রিকা ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকায় দায়িত্ব পালন করছিলেন। তার মর্মান্তিক মৃত্যুর খবর কুষ্টিয়ায় পৌঁছালে পরিবার ও স্থানীয় সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে। দেবাশীষ দত্তের আট বছর বয়সী একটি কন্যাসন্তান এবং বৃদ্ধ মা-বাবা রয়েছেন। সহকর্মী দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের এই মর্মান্তিক প্রয়াণে আজকের পত্রিকা পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬